Lama ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সম্প্রীতির বার্তা নিয়ে সেনাবাহিনীর ফুটবল আয়োজন, জয় লংগদুর

পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর আয়োজনে ‘দীঘিনালা ফুটবল কাপ টুর্নামেন্ট-২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। এর অংশ হিসেবে দীঘিনালা উপজেলা ও লংগদু উপজেলার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ ম্যাচে দীঘিনালাকে ৩-২ গোলে হারিয়েছে লংগদু উপজেলা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে দীঘিনালা মিনি স্টেডিয়ামে দীঘিনালা জোনের আয়োজনে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। পাহাড়ি-বাঙালি নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী প্রায় দুই হাজার দর্শক ম্যাচটি উপভোগ করেন।

খেলায় প্রধান অতিথি ছিলেন মেজর মো. তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি। এ সময় দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো. জাহিদ হাসান জয়, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শুরু থেকেই দুই দলের মধ্যে চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। শেষ পর্যন্ত লংগদু উপজেলা ৩টি গোল করে জয় নিশ্চিত করে। দীঘিনালা উপজেলা করে ২টি গোল।

আয়োজকরা জানায়, খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফাইতংয়ে ২ লিটার চোলাই মদসহ নারী আটক, মুচলেকায় মুক্ত

Bandarban Tribune

সম্প্রীতির বার্তা নিয়ে সেনাবাহিনীর ফুটবল আয়োজন, জয় লংগদুর

Update Time : ০৯:২২:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬