Lama ০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

বৃহত্তর ফটিকছড়িভিত্তিক সামাজিক ও মানবিক সংগঠন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ-এর নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত সভায় সংগঠনের সভাপতি মো. ইদ্রিছ চৌধুরী সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. কামাল উদ্দিন সভা সঞ্চালনা করেন।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট খোরশেদুল আলম টিপু, সাবেক সভাপতি এস. এম. নজরুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট চৌধুরী খালেদ বিন সরোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আযাদ, অর্থ সম্পাদক মোহাম্মদ আয়ুব, ধর্ম বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন সিদ্দিকী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. বরুণ কুমার আচার্য (বলাই)।

সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ফটিকছড়ির বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও শিক্ষানুরাগী আলহাজ্ব আহমেদ রহিম চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয়।

এ ছাড়া ধর্ম বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন সিদ্দিকীর শুভ পরিণয় এবং অর্থ সম্পাদক মো. আয়ুবের বিদেশ ভ্রমণ শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভা শেষে মরহুম আহমেদ রহিম চৌধুরীর রুহের মাগফিরাত এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক আহমেদ আলী চৌধুরীর রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মিনহাজ উদ্দিন সিদ্দিকী।

পরে উপস্থিত সদস্যরা নৈশভোজে অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

খেলা থেকে ডেকে নিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ২ লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ছয় বছরের এক শিশুকে খেলা থেকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুই কিশোর হলো ইসলামপুরের আতিক্কা পাড়া এলাকার আব্দুস সালামের ছেলে নুরুল কবির (১৪) ও নুরুল আমিন বৈদ্দরের ছেলে নাজিমুল ইসলাম (১২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খাওয়াদাওয়া শেষে শিশুটির মা তাকে পাশের একটি বাসায় রেখে মাদ্রাসায় পড়ুয়া ছেলেকে আনতে যান। এ সময় শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। অভিযোগ রয়েছে, তখন ওই দুই কিশোর তাকে খেলা থেকে ডেকে পাশের একটি বাগানে নিয়ে যায় এবং ধর্ষণ করে। পরে শিশুটির প্রচুর রক্তক্ষরণ হলে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেওয়া হয় বলে জানান আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হামিদুল ইসলাম। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে। সম্পাদনা-সংক্রান্ত নোট: শিশুর পরিচয় ও ব্যক্তিগত তথ্য প্রকাশ থেকে বিরত থাকুন। অভিযুক্তদের বয়স ১২ ও ১৪ বছর হওয়ায় প্রকাশের আগে বয়স ও ঘটনার বিবরণ পুলিশের কাছ থেকে পুনরায় যাচাই করা উচিত। অভিযোগ প্রমাণিত হওয়ার আগে সংবাদে ‘ধর্ষণের অভিযোগ’ শব্দবন্ধ ব্যবহার করুন।

Bandarban Tribune

ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

Update Time : ০৭:০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬