Lama ০৭:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লামায় অবৈধভাবে পাহাড় কর্তন, ইটভাটা স্থাপন ও বালু উত্তোলনের দায়ে আরো তিন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা 

লামায় অবৈধভাবে পাহাড় কর্তন, ইটভাটা স্থাপন ও বালু উত্তোলনের অপরাধে আরো তিন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন বান্দরবান পরিবেশ অধিদপ্তর। বুধবার ২৩ সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,

‘পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের গত ৩১/০৮/২০২৬ খ্রি. ও ১০/০৯/২০২৬ খ্রি. তারিখের আদেশের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন বাদী হয়ে এই মামলা করা হয়।

অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও পাহাড় কর্তন এবং বালি উত্তোলনের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(খ) ও ১২ ধারা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৪ এবং ৮(৩) (গ) ধারা লংঘন করায় নিম্নোক্ত ব্যক্তি/প্রতিষ্ঠানের বিরুদ্ধে অদ্য ২৩/০৯/২০২৬ খ্রি. তারিখে লামা থানায় নিয়মিত মামলা দায়ের করেন। অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান হলেন; লামা থানার মামলা নং-২৩ তারিখ-২৩/০৯/২০২৬, অবৈধভাবে বালি উত্তোলনে, মহরম আলী গং সাং- বগাইছড়ি, ০৩ নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী, লামা, বান্দরবান।

লামা থানার মামলা নং-২১ তারিখ-২৩/০৯/২০২৬, অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও পাহাড় কর্তন। আসামী: আবু জাফর আল মামুন গং, প্রো: ইউনিক ম্যানুফ্যাকচার্স ব্রিক্স (U.M.B), সাং-মেঅং কারবারী পাড়া, ৩০৬ নং ফাইতং মৌজা, লামা, বান্দরবান পার্বত্য জেলা ও লামা থানা মামলা নং-২২, তারিখ-২৩-০৯-২৬, অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও পাহাড় কর্তন; আসামী নাজেমুল ইসলাম (নাজু), প্রো: ডেভেলপমেন্ট ব্রিকস্ ম্যানুফ্যাকচারার্স (DBM), সাং- ৩০৬ নং ফাইতং মৌজা, রাইম্মাখোলা, লামা, বান্দরবান পার্বত্য জেলা।’

পরিবেশ অধিদপ্তর বান্দরবান সহকারি পরিচালক নুর হাসান সজীব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,’পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় এ ধরণের কার্যক্রম চলমান থাকবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

Bandarban Tribune

লামায় অবৈধভাবে পাহাড় কর্তন, ইটভাটা স্থাপন ও বালু উত্তোলনের দায়ে আরো তিন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা 

Update Time : ০৬:০০:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬