Lama ০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গজনী সীমান্তে ট্রলিভর্তি সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী সীমান্তে অভিযান চালিয়ে ট্রলিভর্তি বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কসমেটিকস বহনে ব্যবহৃত একটি পাওয়ার টিলারও জব্দ করা হয়। উদ্ধার করা পণ্য ও পাওয়ার টিলারের আনুমানিক সিজার মূল্য ১৭ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী গজনী এলাকায় ৩৯ বিজিবির তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় রাতে একাধিক টহল দল মোতায়েন করা হয়। ভোরের দিকে সন্দেহজনক একটি পাওয়ার টিলার (ট্রলি) দেখতে পেয়ে বিজিবি সদস্যরা সেটিতে তল্লাশি চালান। পরে ট্রলিতে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পাওয়া যায়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ভারতীয় কসমেটিকস ও পণ্য পরিবহনে ব্যবহৃত পাওয়ার টিলারটি জব্দ করা হয়।

তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার মো. রবিউল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে পাওয়ার টিলারসহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১৭ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা।

তিনি জানান, জব্দ করা মালামাল আইনগত প্রক্রিয়া শেষে ময়মনসিংহ বিজিবির সদর দপ্তরে পাঠানো হবে।
৩৯ বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলীকদমে পারিবারিক কলহে প্যারাকোয়াট বিষপানে যুবকের মৃত্যু

Bandarban Tribune

গজনী সীমান্তে ট্রলিভর্তি সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

Update Time : ০৪:১৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬