Lama ০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে গ্রাম আদালত কার্যক্রম নিয়ে সমন্বয় সভা

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প-এর আওতায় ‘গ্রাম আদালত কার্যক্রমসম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনা বিষয়ে নরসিংদীতে স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে নরসিংদী জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগ।

সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ইশরাত জাহান কেয়া। সভাপতিত্ব করেন ডিডিএলজি (উপসচিব) মো. সফি উল্লাহ, সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন, জেলা তথ্য অফিসার মো. উবাইদুল কবির মোল্লা, উপপরিচালক যুব উন্নয়ন মো. মাসুদুর রহমান, উপপরিচালক সমাজ সেবা মো. আসাদুজ্জামান সরদার, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর জেরিন সুলতানা, অধ্যক্ষ আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট মো. রবিউল ইসলাম, সহকারী পরিচালক স্থানীয় সরকার বিভাগ মোসা. মরিয়ম আক্তার, নরসিংদী প্রেসক্লাবের সহ সভাপতি, বাংলাদেশ বেতার এর জেলা সংবাদদাতা ও দৈনিক গ্রামীণ দর্পণ এর সম্পাদক কাজী আনোয়ার কামাল প্রমূখ।

সভা সঞ্চালনা করেন গ্রাম আদালত প্রকল্প এর জেলা ব্যবস্থাপক আহসানুল হক মিটন। সভায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা, প্রচার-প্রচারণা কার্যক্রম জোরদার এবং স্থানীয় পর্যায়ের অংশীজনদের সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির সুযোগ ও এর কার্যক্রম সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজনরা উপস্থিত থেকে গ্রাম আদালত কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
আয়োজকরা জানান, গ্রাম পর্যায়ে বিচারসেবা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে নিয়মিত প্রচার-প্রচারণার মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম ও সেবা সম্পর্কে জনগণকে জানানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কাপ্তাই নতুনবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

Bandarban Tribune

নরসিংদীতে গ্রাম আদালত কার্যক্রম নিয়ে সমন্বয় সভা

Update Time : ১২:৩৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬