
বান্দরবান জেলার লামা প্রেসক্লাব’র ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসব মুখর পরিবেশে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সদস্যদের গোপন ব্যালটের ভোটে সভাপতি পদে দৈনিক প্রতিদিনের সংবাদ’র লামা প্রতিনিধি, অনলাইন পোর্টাল ‘লামার আলো’ ও ‘বান্দরবান ট্রিবিউন’ এর প্রকাশক সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান; সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার দেশ, দৈনিক পূর্বদেশ ও ইংরেজী দৈনিক ডেইলি পোষ্ট পত্রিকার লামা প্রতিনিধি মো. নুরুল করিম আরমান নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে দৈনিক কালের কন্ঠ’র লামা প্রতিনিধি মো. তানফিজুর রহমান. যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জিটিভি ও দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি দেশসেবা পত্রিকার সহসম্পাদক মো. ফরিদ উদ্দিন; সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক খবর পত্রিকার লামা প্রতিনিধি মুহাম্মদ নবীর উদ্দিন, অর্থ-সম্পাদক পদে ডেইলি সান পত্রিকার লামা প্রতিনিধি সাহাব উদ্দিন রিটু নির্বাচিত হয়েছেন।
এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন- সাহাব উদ্দিন রিটু, মুহাম্মদ নবীর উদ্দিন, মংছিংপ্রং মার্মা । নব নির্বাচিত কমিটি আগামী তিন বছর সংগঠনের দায়িত্ব পালন করবেন বলে জানান, নির্বাচন কমিশনার মুহাম্মদ নবীর উদ্দিন। নির্বাচনে প্রেসক্লাবের জমিদাতা মো. ইউছুপ আলী, গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মোঃ ইউছুপ আলী শাহরাজ, বার্তা ডেস্ক: 



















