
আগামীকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক লামা আসছেন। লামা উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যােগে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিঁনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন।
এই উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস লামা উপজেলা আহ্বায়ক কমিটি ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।
দেশে আইন শৃঙ্খলা অবনতিসহ নিত্যপন্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদ ও লামা উপজেলার খেলাফত মজলিসের সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে এই নাগরিক সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানাযায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় লামা কেন্দ্রীয় পৌর বাস-স্টেশনে অনুষ্ঠিতব্য নাগরিক সমাবেশে প্রধান আলোচক হিসেবে থাকবেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করবেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ন মহাসচিব মাওলানা আতা উল্যাহ আমিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান।
সভাপতিত্ব করবেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সরা সদস্য ও বান্দরবান দক্ষিণ জেলা সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ তৈয়্যুব হোসেন।
এই লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সুরা সদস্য ও বান্দরবান দক্ষিণ জেলা সেক্রেটারি সমাবেশের আহ্বায়ক ডাক্তার মাওলানা শফিকুর রহমান আজ বুধবার বাদে আসর লামা প্রেসক্লাব হলরুমে এক সংবাদ সম্মেলন আহ্বান করেছেন।
বান্দরবান ট্রিবিউন ডেস্ক: 



















