Lama ০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাপ্তাইয়ে নকল ‘গুরুদেব’ আগরবাতি বিক্রি, দুই দোকানিকে জরিমানা

রাঙামাটির কাপ্তাইয়ে ‘ইন্ডিয়ান গুরুদেব’ আগরবাতির আদলে তৈরি খালি প্যাকেটে নকল আগরবাতি ভরে বাজারজাত করার অভিযোগে এক দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

একই অভিযানে রোহিঙ্গাদের জন্য বরাদ্দ করা ‘নট ফর সেল’ লেখা সাবান বিক্রির অভিযোগে অপর এক দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পৃথক দুটি ঘটনায় মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কাপ্তাইয়ের রাইখালী বাজারে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করে চন্দ্রঘোনা থানা-পুলিশ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেবনাথের নেতৃত্বে অভিযানে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদা আক্তার এবং স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তোফায়েল আহাম্মদ।

অভিযানসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রাইখালী বাজারের আজগর আলী স্টোরে ‘ইন্ডিয়ান গুরুদেব’ আগরবাতির আদলে তৈরি খালি প্যাকেট সংগ্রহ করে তাতে নকল আগরবাতি ভরে প্যাকেটজাত করা হচ্ছিল। পরে এসব পণ্য বাজারজাত করার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় দোকানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে নকল আগরবাতিসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের একটি অংশ ঘটনাস্থলে জনসম্মুখে ধ্বংস করা হয়। আর কিছু পণ্য আলামত হিসেবে জব্দ করে চট্টগ্রামে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে একই বাজারের খাজা স্টোরে রোহিঙ্গাদের জন্য বরাদ্দ করা ‘নট ফর সেল’ লেখা সাবান বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় দোকানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ব্যবসায়ীদের নকল ও অবৈধ পণ্য বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রচলিত আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার জন্য তাঁদের সতর্ক করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামা প্রেসক্লাবের ত্রিবার্ষিক নির্বাচন-২৬ সম্পন্ন

Bandarban Tribune

কাপ্তাইয়ে নকল ‘গুরুদেব’ আগরবাতি বিক্রি, দুই দোকানিকে জরিমানা

Update Time : ০৫:৩০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬