Lama ০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সমাজে মানুষ গড়ার কারিগরদের প্রতি গভীর শ্রদ্ধা

মহালছড়ি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৩০ অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায় সংবর্ধনা ও ২ প্রয়াত শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ও প্রয়াত প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের সম্মানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা(অতিরিক্ত) মিসকাতুল তামান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, সভাপতি, মহালছড়ি উপজেলা বিএনপি মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির উদ্দিন, পানছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুভায়ন খীসা, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ চাকমা, মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সেন, সরকারি আবাসিক প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ধনমনি চাকমা, এপিবিএন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আহমেদসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষক পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় শিক্ষকরা তাদের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনুপম শীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডিন চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত)।

বক্তারা বলেন, শিক্ষকরা সমাজ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘ কর্মজীবনে শিক্ষার্থীদের জ্ঞান ও নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে যারা অবদান রেখেছেন, তাদের অবসরজীবন ও স্মৃতিকে সম্মানের সঙ্গে স্মরণ করা সকলের দায়িত্ব।

মহালছড়ি উপজেলার বিগত ৫ বছরের ৩০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা ও ২ জন প্রয়াত শিক্ষক পরিবারকে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে মহালছড়ি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামা প্রেসক্লাবের ত্রিবার্ষিক নির্বাচন-২৬ সম্পন্ন

Bandarban Tribune

সমাজে মানুষ গড়ার কারিগরদের প্রতি গভীর শ্রদ্ধা

মহালছড়ি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৩০ অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায় সংবর্ধনা ও ২ প্রয়াত শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন

Update Time : ০৬:৫৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬