Lama ০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থীদের সরকারি খরচে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান বিষয়ক বাঘাইছড়িতে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা মিনি কনফারেন্স রুমে, রাঙ্গামাটি পার্বত্য জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা চীফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ) এ.এস.এম এমরান।

অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) মো: আমানত উল্লাহ শাহিন, উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলম, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমেদ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, হেডম্যান, মসজিদের ইমাম, বৌদ্ধ ভিক্ষু, পুরোহিত, সাংবাদিক-বৃন্দ ও জনসাধারনগন।

সভায় বক্তারা বলেন, অর্থের অভাবে বা সামাজিক অনগ্রসরতার কারণে যেন দেশের কোনো নাগরিক বিচার পাওয়া থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে সরকার বিনামূল্যে আইনি পরামর্শ ও মামলা পরিচালনার সুবিধা দিচ্ছে।

প্রচার-প্রচারণার অভাবে অনেক দুস্থ মানুষ এই সুবিধা সম্পর্কে অবগত নন। তাই প্রান্তিক পর্যায়ে সচেতনতা বাড়িয়ে আইনি সহায়তা পাওয়ার অধিকার নিশ্চিত করাই এই কর্মসূচির প্রধান লক্ষ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কাপ্তাইয়ে নজরুল বর্ষে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন: 

Bandarban Tribune

বাঘাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Update Time : ০৩:০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬