Lama ০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় অতিরিক্ত সার মজুত, ডিলারকে জরিমানা

খাগড়াছড়ির দীঘিনালায় সরকারি বরাদ্দের অতিরিক্ত সার মজুত ও নির্ধারিত গুদামের বাইরে সার সংরক্ষণের দায়ে এক ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২১ মেট্রিক টন সার জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে দীঘিনালা বাসস্টেশন এলাকার এস এস ট্রেডার্সে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা বলেন, অভিযানে সরকারি বরাদ্দের সার নির্ধারিত গুদামে না রেখে অন্যত্র সংরক্ষণ এবং বরাদ্দের অতিরিক্ত সার মজুতের বিষয়টি পাওয়া যায়।

সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী এস এস ট্রেডার্সের ব্যবস্থাপক সাজ্জাদ হোসেনকে (২৭) ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। পরে তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।

ইউএনও জানান, জব্দ করা ২১ মেট্রিক টন সার আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামা প্রেসক্লাবের ত্রিবার্ষিক নির্বাচন-২৬ সম্পন্ন

Bandarban Tribune

দীঘিনালায় অতিরিক্ত সার মজুত, ডিলারকে জরিমানা

Update Time : ০৯:১৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬