Lama ০৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় হোটেল কক্ষে ইয়াবা-অ্যালকোহল সেবন, গ্রেপ্তার ৩

খাগড়াছড়ির দীঘিনালায় আবাসিক হোটেলের একটি কক্ষে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বোয়ালখালী বাজারের ‘হোটেল একতা ইন’-এর তৃতীয় তলার ৩০৭ নম্বর কক্ষে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন খাগড়াছড়ি পার্বত্য জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন। দীঘিনালা থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দীঘিনালার বড় মেরুং এলাকার মো. বাবুল মিয়া ওরফে বাবলু (৩৩), উত্তর মিলনপুর এলাকার আব্দুর রহিম (২৪) এবং বাঁচা মেরুং এলাকার মো. শরীফুল ইসলাম ওরফে শরীফুল আলম (৩৩)।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে ৩৭৫ মিলিলিটারের একটি স্বচ্ছ কাচের বোতলে আনুমানিক ১০ মিলিলিটার ভদকা উদ্ধার করা হয়। বোতলের গায়ে ‘Magic Moment’ লেখা ছিল। এতে ৪২ দশমিক ৮ শতাংশ অ্যালকোহল রয়েছে বলে উল্লেখ ছিল।

এ ছাড়া গলিত ইয়াবাসহ চারটি ফয়েল পেপার, গলিত ইয়াবাসহ বিভিন্ন রঙের ১০টি বোতলের সিপি, মাদক সেবনের তিনটি পাইপ, পাঁচটি লাইটার এবং মাদক সেবনে ব্যবহৃত একটি পাঁচ টাকার নোট উদ্ধার করা হয়েছে।

অভিযান শেষে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ তালিকা তৈরি করা হয়। এতে সাক্ষীদের স্বাক্ষর নেওয়া হয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ওই কক্ষে ইয়াবা ও অ্যালকোহল সেবনের কথা স্বীকার করেছেন।

পরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের মোবাইল কোর্ট বিবিধ মামলা নম্বর-৮০-এর আদেশের ভিত্তিতে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে দীঘিনালা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৬ ও ২৫ নম্বর টেবিলের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদকবিরোধী অভিযান ও আইনগত ব্যবস্থা নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামা প্রেসক্লাবের ত্রিবার্ষিক নির্বাচন-২৬ সম্পন্ন

Bandarban Tribune

দীঘিনালায় হোটেল কক্ষে ইয়াবা-অ্যালকোহল সেবন, গ্রেপ্তার ৩

Update Time : ০৭:৫৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬