Lama ০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিদস্যুতার অভিযোগ আপন মায়ের: শাহ আলমের বিরুদ্ধে মা ও এলাকাবাসীর সংবাদ সম্মেলন

দীর্ঘদিন যাবত নিজের পরিবার ও এলাকাবাসীকে অতিষ্ঠ করে আসছে স্থানীয় শাহ আলম ( মিস্তিরি)। তার প্রতিবাদে রাঙ্গামাটির লংগদুতে ভূমিদস্যু ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মা ও এলাকাবাসী।

বুধবার ( ১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ভুক্তভোগী পরিবারবর্গ উপস্থিত হয়ে লংগদু প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে শাহ আলমের মা ও ভাই মামুন বলেন, ভূমিদস্যু শাহ আলম, পিতা- ওবায়দুল হক। মুসলিমব্লক নিজের মা ভাই বোনদের জায়গা নিজের নামে জাল জলিয়াতি কাগজ করে নিয়েগেছে। অথচ জায়গাটিতে আমাদের পরিবারের দশ ভাই বোন সকলের হক রয়েছে। সে জালিয়াতি করে উল্টো আমাদের নামে মামলা হামলা করে বেড়াচ্ছে। এসব বিষয়ে শাহ আলমের করা মামলার উপর তদন্ত আসলে, উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার কাগজপত্র দেখে ভুক্তভোগীদের পক্ষে রায় দেয়। তারপরেও তার মিথ্যা অভিযোগ আর হয়রানি এখনো পর্যন্ত থামেনি। প্রতিনিয়ত প্রাণ নাসের হুমকি ও জমিজামা জোর পূর্বক দখলের চেষ্টা করে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে ইবনেসিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লংগদু এর প্রজেক্ট কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম বলেন, শাহ আলম শুধু নিজের পরিবারের সাথে নয়,আমাদের প্রতিষ্ঠানের জায়গা পর্যন্ত নিজের নামে জালিয়াতি কাগজ করে নিয়েছে। তার বিরুদ্ধে আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ করেও তেমন সুরাহা পাচ্ছিনা। ভুমি খেকু শাহ আলম থেকে বাঁচা এখন সময়ের দাবী। তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

ভুক্তভোগী রুহুল আমন সংবাদ সম্মেলনে বলেন, সর্বপ্রথম আমার বাবার রেকর্ডীয় জমি দখলের মাধ্যমে শাহ আলম এলাকায় উশৃংখলতা শুরু করেছে। তিনি জাকির মোল্লা নামে একজনকে সাথে নিয়ে সাধারণ মানুষের জায়গা হাতিয়ে নিচ্ছে। শাহ আলম জায়গা খুঁজে আর জাকির জালিয়াতি কাগজপত্র তৈরী করে ভূমি ব্যবসা শুরু করেছে। দ্রুত সময় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, শাহ আলমকে গ্রেফতার করে আইনের মাধ্যমে শাস্তি প্রদান করা হোক।

হেডম্যান ও শিক্ষক মীর সিরাজুল ইসলাম ঝান্টু দুঃখ প্রকাশ করে বলেন, আমি হেডম্যান হয়েও শাহ আলম আমার জায়গাটি জালিয়াতি কাগজ করে নেয়। অথচ আমার জায়গায় আমি আম বাগান করে দীর্ঘ কয়েক বছর যাবত ভোগদখল করে আসছি। এখন হঠাৎ করে শুনি এই জায়গার মালিক শাহ আলম। তারা কি ভাবে এধরণের জাল জালিয়াতি কাগজ করে সেটা আমার বুঝে আসেনা। দ্রুত সময়ে জালিয়াতি কাগজ করে সাধারণ মানুষকে হয়রানি থেকে মুক্তি দিতে প্রশাসনের নিকট জোর দাবী জানান তারা।

উক্ত সংবাদ সম্মেলনে আট পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে কথা বলেন এবং দ্রুত সময়ে শাহ আলম গং থেকে মুক্তি কামনা করেন নিজের মা, ভাই ও এলাকাবাসীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামা প্রেসক্লাবের ত্রিবার্ষিক নির্বাচন-২৬ সম্পন্ন

Bandarban Tribune

ভূমিদস্যুতার অভিযোগ আপন মায়ের: শাহ আলমের বিরুদ্ধে মা ও এলাকাবাসীর সংবাদ সম্মেলন

Update Time : ০৫:৩৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬