Lama ০৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তামাক চাষের পরিবর্তে লাভজনক ও পরিবেশবান্ধব বিকল্প চাষের আহ্বান

তামাক চাষের পরিবর্তে কৃষকদের লাভজনক ও পরিবেশবান্ধব বিকল্প ফসল চাষে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ।

তিনি বলেন, তামাক চাষের কারণে কৃষিজমির উর্বরতা কমার পাশাপাশি মাটি, পানি ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। তামাক চাষ ও প্রক্রিয়াজাতকরণের সঙ্গে যুক্ত মানুষের স্বাস্থ্যঝুঁকিও বাড়তে পারে। পাহাড়ি এলাকায় খাদ্যশস্যের পরিবর্তে তামাক চাষ বাড়লে স্থানীয় খাদ্যনিরাপত্তার ওপরও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তাই তামাক চাষের ক্ষতিকর দিক সম্পর্কে কৃষক ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করা জরুরি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বান্দরবানের থানচি উপজেলার মেঘবর্তী রিসোর্ট সেন্টারের সম্মেলন কক্ষে তামাক চাষের ক্ষতিকর প্রভাব নিয়ে আয়োজিত সচেতনতামূলক ও অ্যাডভোকেসি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের পিএইচইপি-৩ প্রকল্পের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রকল্পের জেপিও (মনিটরিং ও রিপোর্টিং) কর্মকর্তা মো. ফরহাদ আজীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের উপজেলা মাঠ কর্মকর্তা ক্লেমেন্ট লিংকন গোমেস।

সভায় বক্তব্য দেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অংবাইন মারমা, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা অংথোয়াইচিং মারমা, থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রো, তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা, পিএইচইপি-৩ প্রকল্পের মাঠ সহায়ক সাইন থোয়াই গ্য চাক ও মিখায়েল ত্রিপুরা।

সভায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব তুলে ধরে কৃষকদের বিকল্প জীবিকা ও পরিবেশবান্ধব ফসল উৎপাদনে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থা, স্থানীয় সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা স্বতস্ফুর্ত অংশ গ্রহন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামা প্রেসক্লাবের ত্রিবার্ষিক নির্বাচন-২৬ সম্পন্ন

Bandarban Tribune

তামাক চাষের পরিবর্তে লাভজনক ও পরিবেশবান্ধব বিকল্প চাষের আহ্বান

Update Time : ০২:৫৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬