Lama ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

থানচি বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ত্রাণ সহায়তা করেছেন প্রশাসন

বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি দোকানকে ৩০ বান্ডিল টিন, ৯০ হাজার টাকা এবং ১৫ প্যাকেট শুকনো খাবার সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে এসব সহায়তা বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ও ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম এবং বলীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা উপস্থিত ছিলেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও বলীপাড়া বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি নিহার বিন্দু চাকমা বলেন, ২০২০ সালে করোনা মহামারির সময় অগ্নিকাণ্ডে বাজারের ১০৯টি দোকান পুড়ে যায়। ২০২৪ সালে আরও ১৮টি দোকান এবং এবার ১০টি দোকানের পাশাপাশি তিনজন ভ্রাম্যমাণ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। শেষ বয়সে এসে এ ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হবে না বলেও তিনি জানান।

ক্ষতিগ্রস্ত ফার্মেসি ব্যবসায়ী চিকন্যা চাকমা বলেন, তাঁর দোকানে নগদ দেড় লাখ টাকা এবং প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ওষুধ ছিল। এসব ওষুধও ঋণ নিয়ে বাকিতে সংগ্রহ করেছিলেন। অগ্নিকাণ্ডে সব হারিয়ে এখন ঋণ পরিশোধ ও নতুন করে দোকান নির্মাণ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহজ শর্তে ব্যাংকঋণের ব্যবস্থা করা হলে তাঁরা ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি বিবেচনায় নিয়ে সরকারি সহায়তার পাশাপাশি সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কাপ্তাইয়ে নজরুল বর্ষে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন: 

Bandarban Tribune

থানচি বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ত্রাণ সহায়তা করেছেন প্রশাসন

Update Time : ০২:৫৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬