Lama ১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাপ্তাই উপজেলায় এমপির প্রতিনিধি হলেন দিলদার হোসেন

রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানের অনুপস্থিতিতে কাপ্তাই উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে তাঁর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন।

গত ১২ জুলাই ২০২৬ তারিখে সংসদ সদস্য দীপেন দেওয়ান স্বাক্ষরিত এক চিঠিতে দিলদার হোসেনকে কাপ্তাই উপজেলায় তাঁর প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়। চিঠিতে তাঁকে এমপির অনুপস্থিতিতে উপজেলা পর্যায়ের আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটির কার্যক্রমে প্রতিনিধিত্ব করার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

চিঠিটি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে দিলদার হোসেন বলেন, “মাননীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান মহোদয় আমার ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করেছেন, এ জন্য আমি তাঁর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

Bandarban Tribune

কাপ্তাই উপজেলায় এমপির প্রতিনিধি হলেন দিলদার হোসেন

Update Time : ০১:২৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬