Lama ০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লামায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

বান্দরবানের লামা উপজেলায় পুকুরের পানিতে ডুবে নাহিদ নামের সাত বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাজার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ ওই এলাকার বাসিন্দা সুমন ও নুরু বানু দম্পতির ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির পিতা-মাতা কাজের প্রয়োজনে এলাকার বাইরে অবস্থান করছেন। নাহিদ রূপসীপাড়া বাজারের একটি দোকানে কাজ করত।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে শিশু নাহিদ সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাকে দ্রুত উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এদিকে অবুঝ শিশু নাহিদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

Bandarban Tribune

লামায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

Update Time : ০৪:৪০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬