
লামা বিজ্ঞ সিনিয়র জুড়িশিয়াল আদালতে সংক্ষিপ্ত বিচারে মাদকসেবী ও বিক্রেতা চার আসামীকে পৃথক পৃথক মেয়াদে সাজা প্রদান করেছেন।
সোমবার ১৪ সেপ্টেম্বর অপরাহ্নে লামা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ তাৎক্ষনিক সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় আসামিদের দোষ স্বীকারে অপরাধ প্রমাণিত হওয়া এই সাজা প্রদান করেন বলে জানাগেছে।
সূত্রে প্রকাশ; লামা থানার এস.আই নওফেল বিন আলম কর্তৃক ধৃত মাদকসেবী আসামীরা হলো; ১) আজিজুল হক(২৩) পিতা-আবুল কাশেম, সাং-কলিঙ্গাবিল, ৬নং ওয়ার্ড, লামা পৌরসভা, ২) মোঃ সাজু(৩৭) পিতা-আলম মীর, সাং-চেয়ারম্যানপাড়া, ৪নং ওয়ার্ড, লামা পৌরসভা, ৩) মোঃ মানিক মিয়া(২২) পিতা-আলী আহমদ, সাং-নতুন মুসলিম পাড়া, ৭নং ওয়ার্ড, ইউনিয়ন: গজালিয়া, থানা-লামা, জেলা-বান্দরবান পার্বত্য জেলা।
ধৃত আসামীদেরকে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, লামায় হাজির করেন। তাৎক্ষনিক সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় আসামিদের দোষ স্বীকারে অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক প্রত্যেক আসামি ০৭ (সাত) দিনের সশ্রম কারাদণ্ড ও দুইশত টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
একই দিন লামা থানার এস.আই জামিল আহমদ কর্তৃক ধৃত মাদকসেবী আসামি সুনীল কান্তি দে (৫৬), পিতা: মৃত চন্দ্র মোহন দে, সাং-গুলিস্তান বাজার হিন্দুপাড়া, ৬নং ওয়ার্ড, ইউনিয়ন: ফাঁসিয়াখালী, থানা-লামা, জেলা-বান্দরবান পার্বত্য জেলা-কে গাঁজা/ মাদকসহ আটক করেন।
পরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, লামায় হাজির করেন। আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাৎক্ষনিক সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় দোষ স্বীকারে অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক ০৬ (ছয়) মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
নিজস্ব সংবাদদাতা: 




















