Lama ০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সীমান্ত সড়ক নির্মাণ বন্ধের দাবি!

দীঘিনালায় হিল উইমেন্স ফেডারেশনের বিশেষ নারী সম্মেলন অনুষ্ঠিত

খাগড়াছড়ির দীঘিনালায় হিল উইমেন্স ফেডারেশনের বিশেষ নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘নারীশক্তি-ই জাতীয় শক্তি, নারী সমাজকে জাগ্রত করে জাতীয় অস্তিত্ব রক্ষার লড়াই বেগবান করুন’ এই স্লোগানে রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার বাবুছড়া এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম সমস্যার স্থায়ী ও শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানে পূর্ণস্বায়ত্তশাসন মেনে নেওয়া এবং এ দাবিতে আন্দোলনরত ইউপিডিএফের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপের সরকারি উদ্যোগসহ ৭ দফা রাজনৈতিক প্রস্তাবনা উত্থাপন ও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সম্মেলনের শুরুতে পার্বত্য চট্টগ্রামের গণতান্ত্রিক আন্দোলনের প্রথম শহীদ ভরদ্বাজ মুনি চাকমাসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই মিনিট নীরবতা পালন করা হয়।

হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিতা চাকমার সঞ্চালনায় সম্মেলনে পার্বত্য নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান, ইউপিডিএফের সংগঠক মন্টু চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সমর চাকমা এবং গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য অনুপম চাকমা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য জেসি চাকমা।

সম্মেলনে বক্তারা পাহাড়ি নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত, রাজনৈতিক মামলা প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি, নির্বিচারে ধরপাকড় বন্ধ, কল্পনা চাকমার অপহরণ মামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার, বিভিন্ন হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার এবং পাহাড় কাটা ও সীমান্ত সড়ক নির্মাণ বন্ধের দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

Bandarban Tribune

সীমান্ত সড়ক নির্মাণ বন্ধের দাবি!

দীঘিনালায় হিল উইমেন্স ফেডারেশনের বিশেষ নারী সম্মেলন অনুষ্ঠিত

Update Time : ১১:১৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬