Lama ০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লামায় মাদকবিরোধী অভিযানে আটক দুইজনকে সাজা দিয়েছেন আদালত

বান্দরবানের লামায় মাদকসেবনের অভিযোগে আটক দুই আসামিকে সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৩ সেপ্টেম্বর) লামার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাৎক্ষণিক বিচারিক কার্যক্রমে তাদের সাজা দেওয়া হয়।

লামা থানা সূত্রে জানা গেছে, থানার উপপরিদর্শক (এসআই) শাকিল আহম্মেদ অভিযান চালিয়ে লামা বাজার পাড়া এলাকার মো. আকরাম (৩৮)কে আটক করেন। তিনি লামা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লামা বাজার পাড়ার মৃত জয়নাল আবেদীনের ছেলে।

পরে তাকে লামার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালতে হাজির করা হয়। আদালতে আসামি নিজের দোষ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

একই অভিযানে এসআই শাকিল আহম্মেদ টিএন্ডটি পাড়া এলাকার প্রকাশ মল্লিক (৩৮)কেও আটক করেন। তিনি লামা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি পাড়ার সুধীর মল্লিক ও দীপু রানী মল্লিকের ছেলে।

আদালতে প্রকাশ মল্লিকও দোষ স্বীকার করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী আদালত তাকে ৩ দিনের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

একই দিনে মাদকসেবনের অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতের তাৎক্ষণিক সাজা স্থানীয়ভাবে মাদকবিরোধী আইন প্রয়োগের বিষয়ে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয়দের প্রত্যাশা, মাদকসেবন ও মাদক কারবারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান আরও জোরদার হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

Bandarban Tribune

লামায় মাদকবিরোধী অভিযানে আটক দুইজনকে সাজা দিয়েছেন আদালত

Update Time : ১১:১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬