Lama ০৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই রিয়াদ মিয়া (২০) নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার মঠখোলা (চরদেওকান্দি) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ মিয়া মৃত আবুল কাশেমের ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, রিয়াদ মিয়া মাদকসেবী ছিলেন। মাদকের টাকা জোগাড় করতে তিনি প্রায়ই মাকে মারধর করতেন। শনিবার ঘটনার দিন রিয়াদের বড় ভাই হৃদয় মিয়া ঢাকা থেকে বাড়িতে আসেন। তিনি ঢাকার একটি হোটেলে কাজ করেন। বাড়িতে এসে হৃদয় জানতে পারেন, মাদক সেবনের টাকার জন্য রিয়াদ তার মাকে মারধর করেছেন।

এ নিয়ে হৃদয় রিয়াদকে জিজ্ঞাসাবাদ করলে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে তাদের মা ঝগড়া থামাতে এগিয়ে আসেন। এ সময় বড় ভাই হৃদয় মিয়ার হাতে থাকা ছুরি ছোট ভাই রিয়াদের বুকে আঘাত লাগে। পরে গুরুতর আহত অবস্থায় রিয়াদ মিয়াকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাকুন্দিয়া থানার ওসি মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই হৃদয় মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো জানান এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামা প্রেসক্লাবের ত্রিবার্ষিক নির্বাচন-২৬ সম্পন্ন

Bandarban Tribune

কিশোরগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

Update Time : ০৬:১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬