Lama ০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড প্রদান

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে তিন ব্যক্তিকে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বৈরাগ ও বোয়ালিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযান চলাকালে লোকমান উদ্দিন (২৮), শাহাদাত হোসেন (৫৬) ও কামরুল হাসান মুন্না (১৯) নামের তিন ব্যক্তিকে ঘটনাস্থলে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।

একই সঙ্গে লোকমান উদ্দিনকে ৩০ দিন, শাহাদাত হোসেনকে ৩ দিন এবং কামরুল হাসান মুন্নাকে ১৮০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরীসহ পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকবিরোধী অভিযানে পুলিশ সব সময় পাশে থাকবে।

আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, জনস্বার্থে আনোয়ারা উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

Bandarban Tribune

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড প্রদান

Update Time : ০২:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬