Lama ০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে বাল্যবিবাহ-শিশুশ্রমমুক্ত এলাকা ঘোষণা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কক্সবাজারের টেকনাফে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা, এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী এবং ‘নতুন কুঁড়ি’ বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ উপজেলা বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা, এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী এবং ‘নতুন কুঁড়ি’ বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, আমি জীবনে ইয়াবা বাস্তবে দেখিনি। কিন্তু আমি এখন উখিয়া-টেকনাফের এমপি বলেও মাদক ব্যবসায়ী। কেন জানেন? আগের এমপিরা এখানে মাদক ব্যবসা করেছে, তাই এর বদনাম আমাদেরও হচ্ছে।

তিনি বলেন, উখিয়া-টেকনাফের মানুষ বললেই মনে করে মাদক ব্যবসায়ী। আমাদের এই দুর্নাম হওয়া কি আপনারা পছন্দ করেন? মাদক কারবারিদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এ সময় তিনি আরও বলেন, বাল্যবিবাহ বন্ধে ব্যাপক জনসচেতনতা তৈরির পাশাপাশি উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করতে হবে। বাল্যবিবাহের হার কমিয়ে টেকনাফকে চূড়ান্তভাবে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা বৃক্ষরোপণ ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

স্বাগত বক্তব্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কক্সবাজার এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার রোনাল্ড প্রবীর চিসিম বলেন, ২০১৯ সাল থেকে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উপজেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, বেসরকারি সংস্থা, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, যুব, শিক্ষক এবং কিশোর-কিশোরীদের নিয়ে বাল্যবিবাহ বন্ধে কাজ করে আসছে।

এদিকে টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান হয়। এতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বিজিএসসহ ১৮টি বেসরকারি, আন্তর্জাতিক, জাতীয় ও স্থানীয় উন্নয়ন সংস্থা এবং ইউনিয়ন পরিষদ সহযোগিতা করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী। প্রধান অতিথি শাহজাহান চৌধুরী টেকনাফকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত উপজেলা ঘোষণা করেন। পরে তিনি এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী এবং ‘নতুন কুঁড়ি’ বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

এ সময় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, বেসরকারি সংস্থার প্রতিনিধি, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এতে আরও উপস্থিত ছিলেন, টেকনাফ মডেল থানা’র (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ এনাম, উপজেলা বিএনপির সভাপতি হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সদর ইউপির চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, সাবরাংয় ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান, পৌর বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব এনামুল হাসান সহ আরও অনেকেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

Bandarban Tribune

টেকনাফে বাল্যবিবাহ-শিশুশ্রমমুক্ত এলাকা ঘোষণা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

Update Time : ০৮:৫১:০২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬