Lama ০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে

জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’: গণযোগাযোগ মহাপরিচালক

সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (জিপিএমএস) সরকারের জনমুখী প্রচার কার্যক্রম তথা গণযোগাযোগকে আরও বেগবান করবে বলে মন্তব্য করেছেন গণযোগাযোগ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক এস এম আব্দুর রহমান।
তিনি বলেন, নতুন এ মূল্যায়ন পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে সরকারি দপ্তরগুলোর স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি জনসেবার মানও উন্নত করা সম্ভব।

শনিবার (১২ সেপ্টেম্বর) কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বড়ইছড়ির উদ্যানতত্ত্ব বিভাগের সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী ‘জিপিএমএস কর্মপরিকল্পনা অবহিতকরণ’ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম আব্দুর রহমান বলেন, গণযোগাযোগ অধিদপ্তরের প্রচার কার্যক্রমে কতটি উঠান বৈঠক, কমিউনিটি সভা, চলচ্চিত্র প্রদর্শনী বা গণসংলাপ হয়েছে, শুধু সেই সংখ্যা দিয়ে কার্যক্রমের সফলতা মূল্যায়ন করা হবে না।

কতজন মানুষের কাছে উন্নয়নবার্তা পৌঁছেছে, তাঁরা কতটুকু তা গ্রহণ করেছেন এবং এর কী ফলাফল হয়েছে—এসব বিষয়ও জিপিএমএসের আওতায় মূল্যায়ন করা হবে।
তিনি আরও বলেন, জিপিএমএসের আওতায় তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। এর ফলে সরকারি প্রতিষ্ঠানগুলো আরও পরিকল্পিত ও ফলাফলভিত্তিক কার্যক্রম পরিচালনা করতে পারবে।

গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপপরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন ময়মনসিংহ তথ্য অফিসের পরিচালক মীর আকরাম।

কর্মশালায় রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ এবং গণযোগাযোগ অধিদপ্তরের সদর দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। দুই দিনের কর্মশালায় জিপিএমএস কর্মপরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও অগ্রগতি মূল্যায়নসহ নির্ধারিত নির্দেশিকার আলোকে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

Bandarban Tribune

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে

জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’: গণযোগাযোগ মহাপরিচালক

Update Time : ০৬:০২:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬