Lama ০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাপ্তাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

রাঙামাটির কাপ্তাই উপজেলায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে   উপজেলা পরিষদ সভাকক্ষ ‘কিন্নরী’তে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন করা হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে  আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীবসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের  প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। এ সময় মশার প্রজননস্থল ধ্বংস করা, নিজ নিজ বসতবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিতভাবে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

Bandarban Tribune

কাপ্তাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

Update Time : ০৩:৪৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬