Lama ০৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লংগদু জোনের তত্ত্বাবধানে দুর্গম ও সুবিধাবঞ্চিত অসুস্থ রোগীদের ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রেরণ

রাঙ্গামাটির লংগদু উপজেলার হতদরিদ্র অসুস্থ বিভিন্ন রোগীদের ফ্রী মেডিকেল ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে খাগড়াছড়ি প্রেরণ লংগদু জোন।

শনিবার( ১২ সেপ্টেম্বর) সকাল ৭টায় লংগদু জোনের আরপি গেইট হতে চাঁন্দের গাড়িযোগে দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার সর্বমোট ২২ জন পাহাড়ি ও বাঙালি অসুস্থ রোগীকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে অনুষ্ঠিতব্য ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা গ্রহণের জন্য প্রেরণ করা হয়।

লংগদু জোনের মেজর শাহিনুর আল সাকিব, পিএসসি-এর নির্দেশনায় এবং ক্যাপ্টেন খোরশেদ আলম, আরএমও, লংগদু জোন-এর তত্ত্বাবধানে রোগীদের নিরাপদে আসা যাওয়ার ব্যবস্থা করা হয়।

জোন পক্ষ হতে জানানো হয়, উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে চর্ম ও যৌন, মেডিসিন, ইএনটি, চক্ষু এবং স্ত্রী রোগ ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে চিকিৎসাসেবা প্রদান করা হবে।

এ উদ্যোগের ফলে লংগদু উপজেলার প্রত্যন্ত এলাকার অসুস্থ পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর চিকিৎসাসেবা প্রাপ্তির সুযোগ সৃষ্টি হয়েছে এবং স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামা প্রেসক্লাবের ত্রিবার্ষিক নির্বাচন-২৬ সম্পন্ন

Bandarban Tribune

লংগদু জোনের তত্ত্বাবধানে দুর্গম ও সুবিধাবঞ্চিত অসুস্থ রোগীদের ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রেরণ

Update Time : ০৩:৪১:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬