Lama ০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষি শ্রমিক নিহত, আহত-১

কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়া ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মো. হেলিম (৩২) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. খোকন মিয়া (৪০) আরেকজন কৃষি শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের বৈরাটিয়াপাড়া গ্রামে বজ্রপাতে এ হতাহতের ঘটনাটি ঘটে।

নিহত মো. হেলিম ইউনিয়নের নামাপাড়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে এবং আহত মো. খোকন মিয়া একই বাড়ির সাইদুর রহমানের ছেলে। নিহত হেলিমের প্রতিবেশি রমজান মিয়া ও স্থানীয়রা জানান, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে খোকন মিয়াসহ আটজনের একটি দল নিয়ে ধনিয়াপাতা সংগ্রহের জন্য পাশের বৈরাটিয়াপাড়া গ্রামে যান হেলিম।

সেখানে জমিতে কাজ করার সময় হঠাৎ আকাশ অন্ধকার করে বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে বজ্রাঘাতে গুরুতর আহত হয়ে মো. হেলিম ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। এছাড়া তার পাশে থাকা খোকন মিয়া বজ্রপাতের বিকট শব্দে অজ্ঞান হয়ে পড়েন।

বাকি শ্রমিক ও স্থানীয়রা তাদের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. হেলিমকে মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেব খান বজ্রপাতে হতাহতের বিষয়টি নিশ্চিত বলেন, বজ্রপাতে নিহত হেলিমের চার বছর, দুই বছর ও ৯ মাসের তিনটি ছেলেমেয়ে রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইছড়ি এ্যাডমিনিস্টেশন স্কুল এন্ড কলেজে বিজ্ঞান ল্যাব উদ্বোধন

Bandarban Tribune

কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষি শ্রমিক নিহত, আহত-১

Update Time : ০৯:২৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬