Lama ০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ক্ষতিগ্রস্ত ব্যবব্যবসায়ীদের সহায়তা করলেন জেলা পরিষদ

মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান ভস্মীভূত

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ময়ূরখীল (ধর্মঘর) এলাকায় আকস্মিক অগ্নিকাণ্ডে একটি ঔষধের গোডাউনসহ ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে এই ঘটনা ঘটে বলে জানায় ক্ষতিগ্রস্তরা। খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে লক্ষীছড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করে।

অগ্নিকাণ্ডে ঔষধ ব্যবসায়ী আতুসে মারমার ঔষধের গোডাউন ও দোকান, রেম্রাচাই মারমার সার ও কীটনাশকের দোকান এবং সাথোয়াই মারমা ও অংগ্য মারমার চায়ের দোকান পুড়ে যায়। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকান সেডের এক পাশে থাকা চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে পারেননি।

ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই দোকানগুলোতে থাকা ঔষধ, সার-কীটনাশক, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

মানিকছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেন জেলা পরিষদ সদস্য মংসাপ্রু চৌধুরী।

এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর হোসেন, সহ-সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন মেম্বার, যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

Bandarban Tribune

ক্ষতিগ্রস্ত ব্যবব্যবসায়ীদের সহায়তা করলেন জেলা পরিষদ

মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান ভস্মীভূত

Update Time : ০৯:০০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬