Lama ০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
তরুণদের আরও সক্রিয় হওয়ার আহ্বান

দীঘিনালা উপজেলায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ রক্ষায় তরুণদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে। বক্তারা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন দৃশ্যমান হচ্ছে। এ পরিস্থিতিতে স্থানীয় জনগোষ্ঠীর পাশাপাশি তরুণদের সম্পৃক্ত করে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা হলরুমে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণবিষয়ক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ইয়ুথ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল বাংলাদেশ-এর উদ্যোগে ‘পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণা-২০২৬ (CHT Climate Declaration 2026)’ কর্মসূচির আওতায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।

আলোচনায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং কৃষি ও জনস্বাস্থ্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জলবায়ু সহনশীল ভবিষ্যৎ গড়ে তুলতে তরুণদের করণীয় নিয়েও মতবিনিময় হয়।

বক্তারা বলেন, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার ও পরিবেশের ভারসাম্য রক্ষা ছাড়া জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলা করা কঠিন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান ও সদস্য, হেডম্যান, কারবারি এবং বিভিন্ন পর্যায়ের তরুণ-তরুণীরা অংশ নেন।

অনুষ্ঠানে ইয়ুথ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল বাংলাদেশের নির্বাহী পরিচালক তাওহিদুল ইসলাম, রিসার্চ অ্যান্ড পলিসি অফিসার অ্যানিকা তঞ্চঙ্গ্যাসহ সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে অংশগ্রহণকারীরা জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়া এবং এসব উদ্যোগে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

Bandarban Tribune

তরুণদের আরও সক্রিয় হওয়ার আহ্বান

দীঘিনালা উপজেলায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৯:৩০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬