Lama ০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নালিতাবাড়ী সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাতে উপজেলার কাটাবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৬৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক মূল্য ২ লাখ ৪৬ হাজার টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত রাতে কাটাবাড়ী এলাকায় বিজিবির একটি দল অভিযান চালায়। এ সময় সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনকভাবে পড়ে থাকা একটি চালান দেখতে পান বিজিবি সদস্যরা। পরে সেটি তল্লাশি করে ১৬৪ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। তবে ঘটনাস্থলে মদের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।
উদ্ধার করা মদ আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

৩৯ বিজিবি আরও জানায়, সীমান্ত দিয়ে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য প্রবেশ বন্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশসহ সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ পণ্য প্রবেশ কিংবা অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

Bandarban Tribune

নালিতাবাড়ী সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ

Update Time : ০৪:৪৯:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬