
বান্দরবানের থানচি উপজেলার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর সকালের উপজেলা প্রশাসন এর আয়োজনের পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” (Literacy for people, the planet and prosperity) প্রতিপাদ্যের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল সভাপতিত্ব করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কানন সরকার, স্বাস্থ্য বিভাগের আবাসিক চিকিৎসক ডা: হাসিবুল হোসেন, প্রাথমিক শিক্ষা সহকারী অফিসার সোনা মিত্র চাকমা, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার জমির উদ্দিন।

সভাপতি ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল বলেন, একটি সচেতন, দক্ষ ও সমৃদ্ধ সমাজ গঠনের মূল হাতিয়ার হলো সাক্ষরতা। সাক্ষরতা কেবল অক্ষরজ্ঞান অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং পরিবেশ সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন এবং টেকসই সমৃদ্ধি অর্জনের সঙ্গে এটি সরাসরি জড়িত। বান্দরবানের দুর্গম পার্বত্য এলাকার প্রতিটি মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে নিরক্ষরতা দূরীকরণে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও পারিবারিকভাবে সচেতনতা তৈরি করা জরুরি। প্রান্তিক জনগোষ্ঠী ও শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে।”
আলোচনা সভার পূর্বে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদদাতা, (বান্দরবান)থানচি: 




















