Lama ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলীকদমে জলবায়ু সহনশীলতা প্রকল্পে পানির সংকট নিরসনে উদ্যোগ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে বান্দরবানের আলীকদমে Community Resilience through Locally led Inclusive Adaptation in CHT (CoRLIA) প্রকল্পের আওতায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় আলীকদম উপজেলা হলরুমে প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে স্থানীয় অভিযোজন পরিকল্পনা (LRPs) বিষয়ে জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা, মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও কৃষি কর্মকর্তা সোহেল রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিঠুন কুমার ঘোষ, ২নং চৈক্ষ্যং ইউনিয়ন চেয়ারম্যান জয়নাল আবেদীন, আলীকদম প্রেসক্লাবের সভাপতি এস এম জিয়াউদ্দিন জুয়েল, ইউসিআরএফ লামা-আলীকদমের মেমং উ মারমাসহ প্রকল্পের উপকারভোগী, পাড়া কমিটির সভাপতি ও ইয়ুথ গ্রুপের সদস্যরা।

সভা সঞ্চালনা করেন মনিটরিং অ্যান্ড রিপোর্টিং অফিসার আশরাফুল আজিম।

প্রকল্পের আওতায় দুর্গম বিভিন্ন পাড়ায় পানির সংকট নিরসনে ডিপ টিউবওয়েল স্থাপন, পানির ট্যাংক ও প্ল্যাটফর্ম নির্মাণ এবং পানির কল স্থাপন করা হয়েছে। এর ফলে স্থানীয় জনগোষ্ঠীর নিরাপদ পানি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

এ ছাড়া প্রকল্পের উপকারভোগীদের মধ্যে হাঁস-মুরগি বিতরণ করা হয়েছে। হাঁস-মুরগির রোগবালাই প্রতিরোধ, পরিচর্যা ও সঠিকভাবে পালন বিষয়ে উপকারভোগীদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেন, দুর্গম পাহাড়ি এলাকার জনগোষ্ঠীর জীবনযাত্রায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় মানুষের প্রয়োজন ও মতামতকে গুরুত্ব দিয়ে কার্যক্রম বাস্তবায়ন করা জরুরি। স্থানীয়ভাবে পরিকল্পনা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে এসব উদ্যোগ আরও কার্যকর ও টেকসই হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

Bandarban Tribune

আলীকদমে জলবায়ু সহনশীলতা প্রকল্পে পানির সংকট নিরসনে উদ্যোগ

Update Time : ১১:০৯:১০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬