
রাঙামাটির বরকলে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ৪৫ বিজিবি বরকল ব্যাটলিয়ন।আটককৃত ব্যক্তির নাম,রবিন চাকমা (২৬)পিতাঃ মৃত মায়া রঞ্জন চাকমা।আটককৃত রবিন চাকমার বাড়ি ভারতের মিজোরাম প্রদেশের লাংত্নাই জেলার বড়পানছড়ি থানা বরুনাছড়ি গ্রামে।
মামলার নথি হতে জানা যায়, গত ০৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক সকাল ৮.৪০ মিনিটে বরকল ব্যাটালিয়ান ৪৫ (বিজিবি) এর অধিনস্থ আন্ধারমানিক বিওপি এর দায়িত্বপূর্ন এলাকার সীমান্ত পিলার ২৩৪২/২ আরবি নিকট হতে ১৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি এর টহল দল চেকপোস্টে ভারতীয় নাগরিক রবিন চাকমাকে আটক করে।সীমান্তবর্তী ও দুর্গম এলাকা হওয়ায় পরবর্তীতে ০৫ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ সন্ধ্যা ৬ টায় সময় বরকল ব্যাটালিয়ান (৪৫ বিজিবি) হেফাজতে রাখা হয়।
০৬ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ সকালে বরকল ব্যাটালিয়ান (৪৫ বিজিবি) হেফাজত হতে বরকল থানায় হস্তান্তর করা হয়।
আসামীর দেহ তল্লাশী করে আসামীর নিকট হতে (ক) ১টি POCO মোবাইল ফোন, যাহার মূল্য অনুমান-১০,০০০/-টাকা, (খ) হাতের ঘড়ি ১টি, মূল্য অনুমান-৫০০/-টাকা, (গ) গলার চেইন মেটাল ১টি, মূল্য অনুমান ১০০/-টাকা, (ঘ) ম্যানিবাগ-১টি, মূল্য অনুমান ২০০/-টাকা, (ঙ) পরিচয়পত্র ০১টি, (চ)এসবিআই কার্ড ১টি, (ছ) পারমানেন্ট একাউন্ট নাম্বার কার্ড ১টি,(জ) ন্যাশনাল হেলথ কার্ড ১টি, (ঝ) ড্রাইভিং লাইসেন্স ০১টি, (ঞ) গর্ভমেন্ট অব ইন্ডিয়া কার্ড ১টি, (ট) লার্নার কার্ড ১টি, (ঠ) ইন্ডিয়ার রুপী-৪৫০/-, (ঢ) বাংলাদেশী টাকা মোট ৫০০/- (ণ) ওষুধের খালি খোসা ০৩টি, পাওয়া যায়। পাসপোর্ট ও ডকুমেন্ট ব্যতীত বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করায়” আসামীর বিরুদ্ধে The Control of Entry Act 1952 এর 4 ধারায় উক্ত ভারতীয় নাগরিক এর বিরুদ্ধে বরকল থানায় ০১ টি মামলা করা হয়।
বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, একজন ভারতীয় নাগরিক আটক হয়েছে এবং থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামি কে আদালতে সোপর্দ করা হয়েছে।
বরকল (রাঙ্গামাটি) সংবাদদাতা: 




















