Lama ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরকলে নবাগত ইউএনও  ও জেলা পরিষদ সদস্যকে  সংবর্ধনা

রাঙামাটির বরকল উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  মোহাম্মদ আসলাম সারওয়ার এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ৩নং আইমাছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব সুবিমল চাকমাকে উপজেলা অফিসার্স ক্লাব ও সকল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে  সংবর্ধনা দেওয়া হয়েছে।

‎উপজেলা অফিসার্স ক্লাব, উপজেলা বি এনপি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা পরিষদের সদস্য কে ফুলেল শুভেচছা জানান।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বরকল উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা অফিসার্স ক্লাব ও সকল  ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরকল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম সারওয়ার,রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সুবিমল চাকমা, বরকল উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক, বিএনপির বরকল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম,বরকল উপজেলা প্রেসক্লাবের সভাপতি তসলিম উদ্দিন, বড় হরিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমা সহ অনেকে।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বরকল উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, সংবাদকর্মী এবং উপজেলার পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

‎‎সংবর্ধনা অনুষ্ঠানে বরকল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে বিশেষভাবে বরকল থেকে বড় হরিনা পর্যন্ত সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও রাস্তা সংস্কার, টেলিটক নেটওয়ার্কের জন্য টাওয়ার স্থাপন এবং বিদ্যুৎ সংযোগের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিরা।

‎বক্তারা বলেন, দুর্গম বরকল উপজেলার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্কের উন্নয়ন অত্যন্ত জরুরি। এসব সমস্যা সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।

‎‎এ সময় সংবাদকর্মীদের উদ্দেশে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম সারওয়ার সত্য, বস্তুনিষ্ঠতা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করার আহ্বান জানান। তিনি বলেন, প্রমাণ ও তথ্য-উপাত্তের ভিত্তিতে যেকোনো অনিয়ম, সমস্যা বা জনদুর্ভোগের সংবাদ প্রকাশ করতে সংবাদকর্মীদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ রয়েছে।

তবে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সত্যতা যাচাই ও বস্তুনিষ্ঠতার ওপর গুরুত্ব দেওয়ার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

‎অনুষ্ঠানে উপস্থিত সংবাদকর্মীরা বরকল উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং নবাগত ইউএনওর সঙ্গে সমন্বয় করে জনস্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
‎সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত ইউএনও ও জেলা পরিষদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শেষে বরকল উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবায় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংবাদকর্মীদের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

Bandarban Tribune

বরকলে নবাগত ইউএনও  ও জেলা পরিষদ সদস্যকে  সংবর্ধনা

Update Time : ০৫:৫৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬