Lama ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় চাঁদাবাজির অভিযোগ নিয়ে এমপি হান্নান মাসুদের বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন উপজেলা বিএনপির

হাতিয়ায় নলচিরা ঘাটে চাঁদাবাজির ঘটনায় বিএনপিকে জড়িয়ে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে প্রতিবাদ জানিয়েছে হাতিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত। তিনি দাবি করেন, নলচিরা ঘাটের ইজারাদার কাশেম হাজী এবং বাংলাবাজার ঘাটের ইজারাদার নেওয়াজ উদ্দিন, তাদের কেউই বিএনপির সঙ্গে সম্পৃক্ত নন।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, কাশেম হাজী সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের ঘনিষ্ঠ ও রাজনৈতিক উপদেষ্টা হিসেবে পরিচিত। আর বাংলাবাজার ঘাটের ইজারাদার নেওয়াজ উদ্দিন সাবেক আওয়ামী লীগ নেতা এবং বর্তমানে জাতীয় নাগরিক পার্টি—এনসিপির সঙ্গে সম্পৃক্ত। তাদের সঙ্গে বিএনপির কোনো সাংগঠনিক সম্পর্ক নেই বলেও দাবি করেন বক্তারা।

বক্তারা বলেন, সরকারি নির্ধারিত ৫ টাকার পরিবর্তে ঘাটে ১০ টাকা টোল আদায়ের অভিযোগ পেয়ে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান। পরে ইউএনও ইজারাদারদের ৫ টাকার বেশি টোল আদায় না করার নির্দেশ দেন।

এ ঘটনায় জাতীয় সংসদে বিএনপিকে জড়িয়ে দেওয়া বক্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বক্তব্য প্রত্যাহারের দাবি জানান উপজেলা বিএনপির নেতাকর্মীরা। একই সঙ্গে তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

Bandarban Tribune

হাতিয়ায় চাঁদাবাজির অভিযোগ নিয়ে এমপি হান্নান মাসুদের বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন উপজেলা বিএনপির

Update Time : ০৬:৫৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬