Lama ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে বেসরকারি প্রাথমিক বৃত্তি পেল ১৯৭ শিক্ষার্থী

শরীয়তপুরে বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুল ও সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে ১৯৭ শিক্ষার্থী। জেলার ৩০টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬০০ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।

এ উপলক্ষে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুরের
নড়িয়ার ভোজেশ্বরে রেডিয়ান্ট প্রি-ক্যাডেট অ্যান্ড স্কুলে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়।

রেডিয়ান্ট প্রি-ক্যাডেট অ্যান্ড স্কুলের পরিচালক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও স্কুলের সভাপতি এসএম সালাহউদ্দিন ছৈয়াল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের মেধা ও প্রতিভার বিকাশে শিক্ষার পাশাপাশি উৎসাহ ও স্বীকৃতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বৃত্তি অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত হবে।

বক্তারা আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের প্রতিভা বিকাশের জন্য সহায়ক পরিবেশ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

উল্লেখ্য, বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের অন্তর্ভুক্ত রেডিয়ান্ট প্রি-ক্যাডেট অ্যান্ড স্কুল এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

Bandarban Tribune

শরীয়তপুরে বেসরকারি প্রাথমিক বৃত্তি পেল ১৯৭ শিক্ষার্থী

Update Time : ০৬:৫১:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬