Lama ০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পানছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৭টায় পানছড়ি জিরো পয়েন্ট থেকে র‍্যালিটি শুরু হয়। আহলে সুন্নাহ ওয়াল জামাআত খাগড়াছড়ি জেলার সদস্য মো. ইউসুফ আলীর নেতৃত্বে র‍্যালিটি পানছড়ি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় ধর্মীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পানছড়ির প্রধান সড়কগুলো।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা অনুসরণের আহ্বান জানান। তাঁর দেখানো শান্তি, মানবতা, ভ্রাতৃত্ব ও নৈতিকতার পথে সমাজকে পরিচালিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

র‍্যালি শেষে অংশগ্রহণকারীরা খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

খেলা থেকে ডেকে নিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ২ লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ছয় বছরের এক শিশুকে খেলা থেকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুই কিশোর হলো ইসলামপুরের আতিক্কা পাড়া এলাকার আব্দুস সালামের ছেলে নুরুল কবির (১৪) ও নুরুল আমিন বৈদ্দরের ছেলে নাজিমুল ইসলাম (১২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খাওয়াদাওয়া শেষে শিশুটির মা তাকে পাশের একটি বাসায় রেখে মাদ্রাসায় পড়ুয়া ছেলেকে আনতে যান। এ সময় শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। অভিযোগ রয়েছে, তখন ওই দুই কিশোর তাকে খেলা থেকে ডেকে পাশের একটি বাগানে নিয়ে যায় এবং ধর্ষণ করে। পরে শিশুটির প্রচুর রক্তক্ষরণ হলে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেওয়া হয় বলে জানান আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হামিদুল ইসলাম। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে। সম্পাদনা-সংক্রান্ত নোট: শিশুর পরিচয় ও ব্যক্তিগত তথ্য প্রকাশ থেকে বিরত থাকুন। অভিযুক্তদের বয়স ১২ ও ১৪ বছর হওয়ায় প্রকাশের আগে বয়স ও ঘটনার বিবরণ পুলিশের কাছ থেকে পুনরায় যাচাই করা উচিত। অভিযোগ প্রমাণিত হওয়ার আগে সংবাদে ‘ধর্ষণের অভিযোগ’ শব্দবন্ধ ব্যবহার করুন।

Bandarban Tribune

পানছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

Update Time : ১২:০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬