Lama ০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পানছড়িতে বিজিবির উদ্যোগে মাদ্রাসা-শিক্ষা প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ, অসহায়কে চিকিৎসা সহায়তা প্রদান

পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে খাগড়াছড়ির পানছড়িতে জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন। একই সঙ্গে একজন অসহায় ব্যক্তিকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদদাতা নিয়োগ বিজ্ঞপ্তি

কর্মসূচির আওতায় মধ্যনগর নুরানী তালিমুল কোরআন মাদ্রাসায় ৪ বান ঢেউটিন, ওমরপুর তালিমুল কোরআন নুরানী মহিলা মাদ্রাসা ও এতিমখানায় ৪টি ওয়ালটন জালি ফ্যান ও একটি ১০০ ওয়াট হামকো ব্যাটারি, ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী এবং মুসলিমপাড়া দারুস সুন্নাহ মডেল মাদ্রাসায় একটি আইপিএস মেশিন ও দুটি ১৩০ ওয়াট হামকো ব্যাটারি বিতরণ করা হয়।

এ ছাড়া বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি একজন অসহায় ব্যক্তির চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে দুপুর ১টায় শিক্ষা সামগ্রী, বল, ব্যাট, ক্যারাম ও দাবাসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদেক হোসেন, স্কুল কমিটির সভাপতি মনিন্দ্র লাল ত্রিপুরা ও সদস্য ফরহাদ উদ্দিন উপস্থিত ছিলেন।

অন্যদিকে, বেলা সাড়ে ১২টা টায় ওমরপুর তালিমুল নূরানী কোরআন মাদ্রাসায় ব্যাটারি, ফ্যান ও গাছের চারা বিতরণ করা হয়। এ সময় প্রতিষ্ঠানের প্রধান মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) এসব সামগ্রী বিতরণ করেন।

বিজিবি সূত্রে জানানো হয়, পার্বত্য এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। সামগ্রী ও গাছের চারা বিতরণ শেষে জোন কমান্ডার এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থী পেয়েছেন ৯২ লাখ টাকার বৃত্তি

Bandarban Tribune

পানছড়িতে বিজিবির উদ্যোগে মাদ্রাসা-শিক্ষা প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ, অসহায়কে চিকিৎসা সহায়তা প্রদান

Update Time : ০৩:৩৮:০০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬