Lama ০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা চোরাচালান চক্রের ৯ সদস্য ৬ ভারতীয় মোটর সাইকেল আটক

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ছয়টি মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে ময়নামতি এলাকার কাটা জঙ্গল  বিদ্যুৎ অফিসের সামনে সিলেট-কুমিল্লা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

সংবাদদাতা নিয়োগ বিজ্ঞপ্তি

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একটি সংঘবদ্ধ চক্র সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মোটরসাইকেল দেশে এনে কুমিল্লা, ফেনী, কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছে। এর ভিত্তিতে ডিবির একটি বিশেষ দল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়। রোবার

রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে ছয়টি মোটরসাইকেলে করে নয়জন ওই এলাকায় পৌঁছালে পুলিশ তাদের থামার সংকেত দেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা ধাওয়া করে নয়জনকে আটক করেন।

পরে তাদের ব্যবহৃত মোটরসাইকেলের বৈধ কাগজপত্র যাচাই করা হলে তারা কোনো বৈধ রেজিস্ট্রেশন বা মালিকানাসংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজশে ভারত থেকে চোরাইপথে শুল্ক ফাঁকি দিয়ে মোটরসাইকেলগুলো বাংলাদেশে এনে বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে পরিবহনের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার কচুয়ারপাড় গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে কামিম আহম্মদ (২৮),

কোতোয়ালি থানার ৩৬ নম্বর ওয়ার্ডের শাহী

ঈদগা এলাকার মনির মিয়ার ছেলে আঃ করিম (৩০), সুনামগঞ্জ সদর থানার পুরাতন গদিগাঁও গ্রামের শাহ আলমের ছেলে সাইদুল ইসলাম (২২), সিলেটের জালালাবাদ থানার নলকট গ্রামের তরিক মিয়ার ছেলে পাবেল আহম্মদ (২৬), একই থানার নীলগাঁও গ্রামের আঃ খালেকের ছেলে হোসাইন (২৩), সুনামগঞ্জের দিরাই থানার দিরাই চান্দপুর গ্রামের হেমেন্দ্র চন্দ্র দাসের ছেলে রিপন চন্দ্র দাস (২৯), সিলেট কোতোয়ালি থানার ১৬ নম্বর ওয়ার্ডের চারাদিঘীরপার এলাকার সালাউদ্দিনের ছেলে রাজু আহম্মদ (২৮), সুনামগঞ্জের ছাতক থানার তাতিকোনা গ্রামের সাহেদ আলীর ছেলে আবিদুল ইসলাম (২৮) এবং সিলেটের গোয়াইনঘাট থানার সালুটিঘর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে কাওছার হোসেন (২৬)।

অভিযানে একটি রেজিস্ট্রেশনবিহীন নীল-সাদা রঙের Yamaha R15, একটি কালো রঙের Yamaha MT15, দুটি সাদা ও কালো রঙের Yamaha R15, একটি কালো রঙের Yamaha MT15 এবং একটি নীল রঙের Yamaha R15 মোট ছয়টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

খেলা থেকে ডেকে নিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ২ লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ছয় বছরের এক শিশুকে খেলা থেকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুই কিশোর হলো ইসলামপুরের আতিক্কা পাড়া এলাকার আব্দুস সালামের ছেলে নুরুল কবির (১৪) ও নুরুল আমিন বৈদ্দরের ছেলে নাজিমুল ইসলাম (১২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খাওয়াদাওয়া শেষে শিশুটির মা তাকে পাশের একটি বাসায় রেখে মাদ্রাসায় পড়ুয়া ছেলেকে আনতে যান। এ সময় শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। অভিযোগ রয়েছে, তখন ওই দুই কিশোর তাকে খেলা থেকে ডেকে পাশের একটি বাগানে নিয়ে যায় এবং ধর্ষণ করে। পরে শিশুটির প্রচুর রক্তক্ষরণ হলে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেওয়া হয় বলে জানান আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হামিদুল ইসলাম। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে। সম্পাদনা-সংক্রান্ত নোট: শিশুর পরিচয় ও ব্যক্তিগত তথ্য প্রকাশ থেকে বিরত থাকুন। অভিযুক্তদের বয়স ১২ ও ১৪ বছর হওয়ায় প্রকাশের আগে বয়স ও ঘটনার বিবরণ পুলিশের কাছ থেকে পুনরায় যাচাই করা উচিত। অভিযোগ প্রমাণিত হওয়ার আগে সংবাদে ‘ধর্ষণের অভিযোগ’ শব্দবন্ধ ব্যবহার করুন।

Bandarban Tribune

কুমিল্লা চোরাচালান চক্রের ৯ সদস্য ৬ ভারতীয় মোটর সাইকেল আটক

Update Time : ০৪:০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬