Lama ০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সরকারের সফলতার ১৮০ দিন

সরকারের ১৮০ দিন পূর্তিতে রাজশাহী কলেজ ছাত্রদলের শুভেচ্ছা মিছিল 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 ২০ আগস্ট দুপুর ১২টার দিকে রাজশাহী কলেজ ছাত্রাবাসের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরো ক্যাম্পাস ঘুরে কলেজ গ্রন্থাগারের সামনে গিয়ে মিছিল শেষ হয়।

সংবাদদাতা নিয়োগ বিজ্ঞপ্তি

 মিছিল শেষে কলেজ গ্রন্থাগারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ আমিনুল ইসলাম।

সমাবেশে রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রাশিকুজ্জামান প্রীতম বলেন, এই সরকার বিগত ১৮০ দিনে আমাদের যে আশা দিয়েছেন, পরবর্তী পাঁচ বছরে আরও ভালো কিছু করে দেখাবে।

সভাপতির বক্তব্যে মোঃ আমিনুল ইসলাম বলেন, সরকারের ১৮০ দিন পূর্ণ হওয়ায় সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেশের বিগত পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত। এর থেকেই বোঝা যায়, বর্তমান সরকার আমাদের কী দিতে পেরেছে এবং কী দিতে পারেনি।

তিনি আরও বলেন, ওই দুর্নীতির সাম্রাজ্য, গুমের সাম্রাজ্য ভেঙে দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনাব তারেক রহমানকে লাল সালাম। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকারকে রাজশাহী কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

সমাবেশে রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, সরকার ১৮০ দিনে কতটা সফলভাবে দেশ চালিয়েছে, আমরা দেখতে পেয়েছি। বিদেশি বিভিন্ন মিডিয়াতেও সেটা দেখতে পেয়েছি। দেশের ৬৬ শতাংশ মানুষ তাদের এই সফলতায় খুশি।

 তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে যে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, আমরা তার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই। আজকের এই মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন ক্যাম্পাসে আমরা দেখতে পেয়েছি। তারই ধারাবাহিকতায় রাজশাহী কলেজ ছাত্রদলের পক্ষ থেকে এই মিছিলটি করা হয়েছে।

এ সময় রাজশাহী কলেজ ছাত্রদলের সিনিয়র আহ্বায়ক জুবায়ের রশিদ, সাংগঠনিক সম্পাদক নেহাল আহমেদ রায়হানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইছড়ি এ্যাডমিনিস্টেশন স্কুল এন্ড কলেজে বিজ্ঞান ল্যাব উদ্বোধন

Bandarban Tribune

সরকারের সফলতার ১৮০ দিন

সরকারের ১৮০ দিন পূর্তিতে রাজশাহী কলেজ ছাত্রদলের শুভেচ্ছা মিছিল 

Update Time : ১০:৪০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬