Lama ০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁও চাঁন্দেরঘোনায় যে কারণে স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা

  • রেজাউল
  • Update Time : ১০:৩০:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৩৬ Time View

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার চাঁন্দেরঘোনার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত গুরুত্বপূর্ণ কালভার্টটি দ্রুত সম্প্রসারণ করে অন্তত ২০ ফুটে উন্নীত করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, বর্তমানে মাত্র ৭ ফুট প্রশস্ত কালভার্ট দিয়ে বর্ষা মৌসুমে বিপুল পরিমাণ বৃষ্টির পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতে না পারায় প্রতিবছর এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে যেকোনো সময় আশপাশের বসতবাড়ি, কৃষিজমি ও সড়ক পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।

এলাকাবাসীর পক্ষে সমাজসেবক জসিম উদ্দিন, সর্দার রমিজ উদ্দিন, সর্দার ছৈয়দুর, আব্দুল হামিদ, খুশি আলম, মতিউর রহমান, ফেরদৌস, আনোয়ার মির্জা, রাসেল, ভুতু ড্রাইভার, জাফর ড্রাইভার, দিল মোহাম্মদ, ছৈয়দ নুর, আবসু সাঁতার, রুবেল, কামাল সওদাগরসহ অসংখ্য সচেতন নাগরিক এ দাবি জানান।

বিজ্ঞাপন

তারা বলেন, বর্ষা এলেই অপর্যাপ্ত কালভার্টের কারণে পানি নিষ্কাশন ব্যাহত হয়। ফলে অল্প সময়ের ভারী বৃষ্টিতেই আশপাশের এলাকা জলমগ্ন হয়ে পড়ে এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। একই সঙ্গে ঘরবাড়ি, ফসলি জমি ও স্থানীয় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যায়।

এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ নিরসন, ভবিষ্যৎ জলাবদ্ধতা রোধ এবং টেকসই পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে বর্তমান ৭ ফুট প্রশস্ত কালভার্টটি দ্রুত ২০ ফুটে সম্প্রসারণ করা সময়ের দাবি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থী পেয়েছেন ৯২ লাখ টাকার বৃত্তি

Bandarban Tribune

ঈদগাঁও চাঁন্দেরঘোনায় যে কারণে স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা

Update Time : ১০:৩০:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬