
সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড় ধ্বসের ফলে কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নস্থ লগ গেইট, কাপ্তাই নতুন বাজার, সাদেক মাষ্টার টিলা এবং বিএফআইডিসি পাড়া এলাকার মোট ২৬০ জন জনসাধারণ আশ্রয়হীন হয়ে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে অস্থায়ীভাবে স্থাপিত আশ্রয় কেন্দ্রে অবস্থান নিচ্ছেন।

এসব আশ্রয়হীন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)
মঙ্গলবার (১৪ জুলাই) কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্ এর তত্ত্বাবধান ও দিক নির্দেশনা মোতাবেক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোঃ জহিরুল ইসলাম উক্ত খাবার বিতরণ করেন।
বিজ্ঞাপন

এ সময় তিনি আশ্রয়কেন্দ্রে থাকা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং খোঁজখবর নেন। যেকোন প্রাকৃতিক দুর্যোগে বিজিবি সবসময় দেশের মানুষের পাশে থাকবে বলে তিনি সকলকে আশ্বস্ত করেন।
ঝুলন দত্ত 




















