Lama ০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারীবর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

  • মোঃ সুমন খান
  • Update Time : ০৬:২১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ১২ Time View

রাঙ্গামাটি পার্বত‌্য জেলার কাপ্তাই জোনের অন্তর্গত বাঙ্গালহালিয়া সাবজোনে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুর্গম এলাকায় পাহাড়ধ্বস ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ হিসেবে শুকনো খাদ্যসামগ্রী ও গৃহনির্মান সামগ্রী বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ জুলাই) কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নাজমুল কাদির শুভ , পিএসসি এর দিকনির্দেশনায় পরিচালিত এ মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় জোনের দায়িত্বপূর্ণ বাঙ্গালহালিয়ার কাকড়াছড়ি পাড়া ও সংলগ্ন দুর্গম পাহাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারসমূহকে সহায়তা প্রদান করা হয়।

এ সময় বাঙ্গালহালিয়া সাব জোনের অধিনায়ক মেজর মো: এস আরেফিন কাকড়াছড়ি এলাকার মোট ৩৯ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে শুকনো খাদ্যসামগ্রী ও গৃহ নির্মানের জন্য টিন বিতরণ করেন।

বিজ্ঞাপন

এছাড়াও উক্ত সহায়তা প্রদান অনুষ্ঠানে ক্যাম্প জেসিও সিনিয়র ওয়ারেন্ট অফিসার জহিরুল ইসলাম, তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার ও কারবারিগন উপস্থিত ছিলেন ।

দুর্যোগকালীন সময়ে দুর্গত মানুষের পাশে থেকে তাদের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জনসাধারণের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর বরাতে জানা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থী পেয়েছেন ৯২ লাখ টাকার বৃত্তি

Bandarban Tribune

ভারীবর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

Update Time : ০৬:২১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬