
চট্টগ্রাম -১৪ ( চন্দনাইশ সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনের সাবেক এম পি,সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর নামাজে জানাজা আজ, মঙ্গলবার সকাল ১১ টায় কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
নামাজে ইমামতি করেন মরহুমের মা -বাপের নামে প্রতিষ্ঠিত মাদ্রাসা আবু ছাহাত চৌধুরী – মরিয়ম বেগম মহিলা মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল মৌলানা ইয়াসিন।

জানাজায় চন্দনাইশ,সাতকানিয়া এলাকার ইউ পি চেয়ারম্যান,মেম্বার,নেতৃবর্গ ও দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষ অংশ গ্রহন করে। নামাজ পূর্ববর্তী তাঁকে মুক্তিযোদ্ধা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়।
এলডিপি’ র প্রেসিডিয়াম সদস্য এবং ২০২৬, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এ আসনে সংসদ সদস্য প্রার্থী ওমর ফারুক বক্তব্য রাখেন।
শেষে মাদ্রাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। নজরুল ইসলাম চৌধুরী এ আসনে ৩ বার এমপি ছিলেন এবং শেষবার প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০২৪ রাজনৈতিক পট পরিবর্তন পরবর্তী ক্ষমতাহীন হন।
তিনি গতকাল, সোমবার সকাল ৪- ১৫ মিনিট সময়ে ঢাকাস্থ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়ছিল ৭৮ বছর। গতকাল ঢাকা ও চট্টগ্রামে মরহুুমের দু’ টি জানাজা অনুষ্ঠিত হয়।

চন্দনাইশে আজ শেষ জানাজা সম্পন্ন হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র মুক্তিযোদ্ধা ও চন্দনইশ মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক কমান্ডার জাফর আলী হিরু মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, মুক্তিযোদ্ধের কিংবদন্তীরা একে একে চলে যাচ্ছে, সামনে শূন্যতা সৃষ্টি হতে চলছে।
প্রবীন আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মরহুমের কবরের পাশে একলা দাঁড়িয়ে অশ্রু সজলে কান্না করে এ’ প্রতিবেদকের কাছে সহকর্মী মরহুমের স্মৃতি স্মরণ করে বলেন,রাজনীতিতে এ রকম স্বচ্ছ,ভালো ব্যক্তি দূর্লভ।
বিশিষ্ট সমাজ সেবক,ব্যবসায়ী আবদুল কৈয়ম চৌধুরী মরহুম নজরুল চৌধুরীকে একজন দাগহীন জন কল্যানমুখী আদর্শ নেতা বলে এ ওপ্রতিবেদকের কাছে ব্যক্ত করেন।
নুরুল আলম 




















