Lama ০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বন্যা পরবর্তী ঘুরে দাঁড়াবেন কৃষকেরা

কাপ্তাই ফল মেলা উদ্বোধন, ৬১০ কৃষক পেলেন বৃক্ষ চারা ও ৪১০ জন প্রণোদনার সার বীজ

  • ঝুলন দত্ত
  • Update Time : ১২:৩১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ১৪ Time View

২০২৫-২৬ অর্থবছরে কৃষি পূনর্বাসনের আওতায় রাঙামাটির কাপ্তাইয়ে ৬ শত ১০ জন  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বৃক্ষরোপন কর্মসূচির আওতায়  বৃক্ষের চারা, জৈব সার, বাঁশের খুটি,  লেবুর চারা, গ্রীষ্মকালীন সবজি  এবং  সার বিতরণ করা হয়েছে।

কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে মঙ্গলবার (১৪ জুলাই)  সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  কাপ্তাই কৃষি অফিস চত্বরে কৃষি উপকরণ বিতরণ এবং জাতীয় ফল মেলার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রায়হানুল ইসলাম।

এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে যে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেছেন, তারই ধারাবাহিকতায় আজকে কৃষকদের মাঝে বৃক্ষের চারা সহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। আমরা আশা করছি, আপনারা প্রতিজন এই চারা গুলো নিয়ে স্ব- স্ব আঙ্গিনা এবং জমিতে লাগাবেন, যাতে করে আমরা কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হতে পারি।

বিজ্ঞাপন

কাপ্তাই উপজেলা  কৃষি অফিসার আহসান হাবীব এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন।

এসময় কাপ্তাই উপজেলা কৃষক  দলের সভাপতি নুরুল হক বাচা সহ কৃষি বিভাগের মাঠ পর্যায়ের উপ সহকারী কৃষি অফিসারগণ এবং কৃষকরা  উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে অতিথিরা জাতীয় ফল মেলার উদ্বোধন করেন এবং স্টল পরিদর্শন করেন।

কাপ্তাই উপজেলা কৃষি অফিসার মো: আহসান হাবীব জানান, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পূনর্বাসনের আওতায় কাপ্তাইয়ের
৪ শত ১০ জন কৃষককে জনপ্রতি ৫ টি করে বিভিন্ন প্রজাতির  বৃক্ষের চারা, ৫ টি বাঁশের খুঁটি  এবং ৪০ কেজি জৈব সার বিতরণ করা হয়।

এছাড়া ২  শত জন কৃষককে  গ্রীষ্মকালিন সবজির বীজ, ১৫ কেজি ডিএপি সার, ১৫ কেজি এমওপি সার, ৩০ টি লেবুর চারা এবং  ৩০ কেজি  জৈব সার বিতরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থী পেয়েছেন ৯২ লাখ টাকার বৃত্তি

Bandarban Tribune

বন্যা পরবর্তী ঘুরে দাঁড়াবেন কৃষকেরা

কাপ্তাই ফল মেলা উদ্বোধন, ৬১০ কৃষক পেলেন বৃক্ষ চারা ও ৪১০ জন প্রণোদনার সার বীজ

Update Time : ১২:৩১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬