Lama ০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
১৫০ পরিবার সহায়তা পেয়েছেন

বরকলের দুর্গম সীমান্তবর্তী খুব্বাং, আন্দারমানিকে প্রশাসনের ত্রাণ বিতরণ

  • তসলিম
  • Update Time : ০১:০৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ১৬ Time View

দুর্গম সীমান্তবর্তী বরকলের বন্যাদুর্গত মানুষের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ। ১২ জুলাই রবিবার বরকল উপজেলার সীমান্ত ঘেঁষা খুব্বাং, আন্দারমানিক ও কালাপোনাছড়ায় উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ১৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।   ত্রাণ সামগ্রী বিতরণ করেন ৩নং আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা।

‎টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় পানিবন্দি হয়ে পড়া রাঙ্গামাটির বরকল উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষ।

‎বরকল সদর থেকে স্পীড বোটে  প্রায় ৬ ঘন্টার  রাস্তা খুব্বাং, আন্দারমানিক।এই দুর্গম রাস্তা পেরিয়ে দুর্যোগকালীন সময়ে  ৩ নম্বর আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ত্রাণসামগ্রী ইউনিয়নের বন্যাকবলিত ও পানিবন্দি পরিবারের মাঝে বিতরণ করেন। একই সঙ্গে তিনি ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের হাতে নগদ আর্থ তুলে দেন।

বিজ্ঞাপন

‎এ সময় তিনি দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব এবং এই সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমা আরও বলেন, “মানুষের দুঃসময়ে তাদের পাশে থাকাই আমার অঙ্গীকার। আমি যতদিন বেঁচে থাকব, ততদিন সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করে যাব।”

‎স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি ত্রাণ, ব্যক্তিগত উদ্যোগে নগদ সহায়তা ও ত্রাণ কার্যক্রম বন্যা কবলিত মানুষের দুর্ভোগ লাঘবে ভূমিকা রাখছে। তারা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থী পেয়েছেন ৯২ লাখ টাকার বৃত্তি

Bandarban Tribune

১৫০ পরিবার সহায়তা পেয়েছেন

বরকলের দুর্গম সীমান্তবর্তী খুব্বাং, আন্দারমানিকে প্রশাসনের ত্রাণ বিতরণ

Update Time : ০১:০৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬