Lama ০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লামা-আলীকদম ফাঁসিয়াখালী ৪৪ কিলোমিটার সড়ক যেন মৃত্যফাঁদ: মোটর সাইকেল দুর্ঘটনয় আরো একজনের মৃত্যু 

  • মোঃ ইমরান
  • Update Time : ০৩:৩৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৪৭ Time View

লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বধুরঝিরী টার্নিং পয়েন্টে মোটর সাইকেল দুর্ঘটনায় মোঃ এনাম নামের এক যুবক  মৃত্যু বরণ করেছে।

সোমবার (১৩ জুলাই) সকাল ১১টার সময় এই দূর্ঘটনা ঘটে। নিহত মোঃ এনাম ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বধুরঝীরির বাসিন্দা খালেদা বেগমের ছেলে।

ইয়াংছা থেকে লামা যাওয়ার পথে গাছের সাথে ধাক্কা খেয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানা গেছে।

পরে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ দূর্ঘটনায় আরো ২ জন আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে, বর্তমানে আশংকা মুক্ত তারা।

লামা-আলীকদম ফাঁসিয়াখালী ৪৪ কিলোমিটার সড়কের প্রতিটি বাঁকে মৃত্যুদূত অপেক্ষা করছে; এমন মন্তব্য করে স্থানীয়রা রাস্তায় ১২টি ঝুঁকিপূর্ণ মোড় সম্প্রসারনের দাবি করেছেন। এসব বাঁকে প্রায়ই দুর্ঘটনায় প্রাণহানী ঘটে।

বিজ্ঞাপন

বিগত শতকের ৮০’ র দশকে বাংলাদেশ সেনাবাহিনীর কনস্ট্রাকশন ব্যাটালিয়ন কর্তৃক নির্মিত এই সড়কে কার্পেটিং সংস্কার ছাড়া এযাবৎ কিছুই করা হয়নি। নির্মাণের পর বান্দরবান সওজ সড়কের দায়িত্ব বুঝে নিলেও বিগত চার দশকে উল্লেখযোগ্য কোনো সংস্কার হয়নি। কিছু জোড়াতালির কাজ করে সওজ কর্তৃপক্ষ দায়সারা হচ্ছে।

বিজ্ঞাপন

ব্যস্ততম এই সড়কে সেনাবাহিনী, বিজিবি, সিভিল প্রশাসন, লামা-আলীকদম দুই উপজেলাসহ থানচি উপজেলা ও চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের কয়েক হাজার মানুষ চলাচল করছেন। সাম্প্রতিককালে প্রচুর পরিমানপর্যটকের আগমন ঘটে এই সড়ক দিয়ে।

এছাড়াও পোয়ামুহুরি-করুকপাতা বর্ডার সড়কের সাথে লামা-আলীকদম ফাঁসিয়াখালী সড়কটি একমাত্র কানেক্টিভিটি। সেনাবাহিনী ও বিজিবির অপারেশনাল কাজে সড়কটির গুরুত্ব অনেক। এসব গুরুত্ব বিবেচনা করে এই সড়ক সম্প্রসারণ ও ঝুঁকিপূর্ণ বাঁকগুলো আরো প্রশস্ত করা অপরিহার্য বলে দাবি করেছেন স্থানীয়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

খেলা থেকে ডেকে নিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ২ লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ছয় বছরের এক শিশুকে খেলা থেকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুই কিশোর হলো ইসলামপুরের আতিক্কা পাড়া এলাকার আব্দুস সালামের ছেলে নুরুল কবির (১৪) ও নুরুল আমিন বৈদ্দরের ছেলে নাজিমুল ইসলাম (১২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খাওয়াদাওয়া শেষে শিশুটির মা তাকে পাশের একটি বাসায় রেখে মাদ্রাসায় পড়ুয়া ছেলেকে আনতে যান। এ সময় শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। অভিযোগ রয়েছে, তখন ওই দুই কিশোর তাকে খেলা থেকে ডেকে পাশের একটি বাগানে নিয়ে যায় এবং ধর্ষণ করে। পরে শিশুটির প্রচুর রক্তক্ষরণ হলে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেওয়া হয় বলে জানান আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হামিদুল ইসলাম। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে। সম্পাদনা-সংক্রান্ত নোট: শিশুর পরিচয় ও ব্যক্তিগত তথ্য প্রকাশ থেকে বিরত থাকুন। অভিযুক্তদের বয়স ১২ ও ১৪ বছর হওয়ায় প্রকাশের আগে বয়স ও ঘটনার বিবরণ পুলিশের কাছ থেকে পুনরায় যাচাই করা উচিত। অভিযোগ প্রমাণিত হওয়ার আগে সংবাদে ‘ধর্ষণের অভিযোগ’ শব্দবন্ধ ব্যবহার করুন।

Bandarban Tribune

লামা-আলীকদম ফাঁসিয়াখালী ৪৪ কিলোমিটার সড়ক যেন মৃত্যফাঁদ: মোটর সাইকেল দুর্ঘটনয় আরো একজনের মৃত্যু 

Update Time : ০৩:৩৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬