
খাগড়াছড়ি সংবাদদাতা:-
পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়িতে অর্ধশতাধিক গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেছে লোগাং জোন ( ৩ বিজিবি)।
বুধবার ( ২৭ মে ২০২৬) সকাল সাড়ে এগারোটায় ৩ বিজিবি সদর দপ্তরে জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম এই উপহার সামগ্রী বিতরণ করেন।
উপকার ভোগী শাহেদা ও আছিয়া বেগম বলেন, ‘অভাবের কারণে ভালো কিছু কিনতে পারিনি, তবে বিজিবির দেয়া উপহার পেয়ে আমরাও ঈদের দিন ভালো কিছু খেতে পারবো।’
এ সময় জোন কমান্ডার ঈদের দিন কোরবানির গোস্ত নেয়ার আমন্ত্রণ জানিয়ে বলেন, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করা হবে। এ সময় মেডিকেল অফিসার মেজর মোঃ নাইমুল মুশফিক নাঈম, সহকারী পরিচালক মোঃ আব্দুল মতিন, সুবেদার মেজর মোঃ মোকলেছুর রহমান উপস্থিত ছিলেন।
Reporter Name 




















