Lama ০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ট্রলি চালকের মৃত্যু 

  • Reporter Name
  • Update Time : ১১:০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • ৪৩ Time View

মোস্তফা:-

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায়  মোঃ নয়ন উদ্দিন (২১) নামে এক নসিমন  (ট্রলি) চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) ভোর রাত ৪ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট আইডিয়াল স্কুল গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের লাহারপাড়া এলাকার মোঃ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, রড বোঝাই ট্রলিটি চকরিয়া শহরের দিকে যাচ্ছিল। ওই সময় গাড়ির একটি চাকা ফেটে যায়। চালক নয়ন উদ্দিন ট্রলি থেকে নেমে সড়কের ওপর দাঁড়াতেই অজ্ঞাত অপর একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কে পড়ে গিয়ে মাথায় মারাত্মক জখম ও প্রচুর রক্ত ক্ষরণ হয়। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত নসিমন চালকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত তার গাড়িটি থানা হেফাজতে আনা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

Bandarban Tribune

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ট্রলি চালকের মৃত্যু 

Update Time : ১১:০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬