Lama ০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁও থানা পুলিশ দশ বিদেশি গরু জব্দ করেছ

  • Reporter Name
  • Update Time : ১০:৫২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • ৩৭ Time View

ঈদগাঁও প্রতিনিধি:-

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ মিয়ানমার থেকে অবৈধ পথে আনা ১০টি বলদ গরু এবং পিকআপ ভ্যানসহ সিরাজুল ইসলাম (২৫) নামে এক চালককে গ্রেফতার করেছে।

২৫ মে রাতে ইউনিয়নের মেহের ঘোনার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য পনের লক্ষ টাকা।

গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম রামু থানার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ার ঘোনার আব্দুর রহমানের ছেলে।

 ঈদগাঁও থানা সূত্র জানায়, মহাসড়কে চেকপোস্ট স্থাপন করলে রামু উপজেলার পানিরছড়া বাজারের দিক থেকে ঈদগাঁও গরুর বাজারের দিকে আসা একটি সন্দেহভাজন পিকআপে থাকা দু’ব্যক্তি দ্রুত নেমে ধান ক্ষেত দিয়ে পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িটির চালককে আটক এবং পিকআপ থেকে  গরুগুলো উদ্ধার করে। সরকারি শুল্ক ফাঁকি দিয়ে বিক্রির উদ্দেশ্যে গরুগুলো ঈদগাঁও বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল বলে দাবি থানা পুলিশের।

 ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, এ ঘটনায় ঈদগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

Bandarban Tribune

ঈদগাঁও থানা পুলিশ দশ বিদেশি গরু জব্দ করেছ

Update Time : ১০:৫২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬